প্রকাশিত: Sun, Jan 15, 2023 9:45 AM
আপডেট: Thu, Jul 23, 2026 10:07 AM

দেশে ভোটার প্রায় ১২ কোটি

এম এম লিংকন: দেশে আরো যুক্ত হলো ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন ভোটার। নতুন ভোটার হয়েছেন ৭৯ হাজার ৮৩ লাখ ২৭৭ জন। আর ভোটার তালিকা থেকে বাদ ( মৃত ) দেওয়া হয়েছে  ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে।  ২০২৩ সালের হালনাগাদ অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারবে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন ভোটর। ২০২২ সালে ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। রোববার নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২ মার্চ। 

তিনি বলেন, খসড়া তালিকা প্রকাশের পর নাম বা অন্য তথ্য সংশোধনের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন সংশ্লিষ্টরা। দাবি আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জনের মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন, নারী ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন এবং হিজড়া ৮৩৭ জন। 

এবার হালনাগাদে যুক্ত ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জনের মধ্যে পুরুষ ৪০ লাখ ৭২ হাজার ৪৫৫ জন, নারী ৩৯ লাখ ১০ হাজার ৪৩৯ জন এবং হিজড়া ৩৮৩ জন। আর মৃত ভোটার তালিকা থেকে বাদ ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। এর আগে ২ মার্চ ২০২২ ভোটার ছিল-১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন, নারী ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন এবং হিজড়া ৪৫৪ জন।  সম্পাদনা: এল আর বাদল